ব্র্যান্ডের সম্পদ

আমাদের ব্র্যান্ডের মূল উপাদানগুলি নিচে উল্লেখ করা হল। কাজ শুরু করার মতো সমস্ত তথ্য এই পৃষ্ঠাতে থাকলেও, যে কোনও ভাবে লোগো ব্যবহার করতে গেলেই YouTube এর অনুমোদন প্রয়োজন।

ব্র্যান্ড ব্যবহার করার জন্য অনুরোধের ফর্ম ভরুন

YouTube লোগোর ব্যবহার

লোগোর চারপাশে খালি জায়গা

সাইটের পৃষ্ঠাতে থাকা ছবি, টেক্সট বা অন্যান্য গ্রাফিক্সের থেকে আলাদা করে দেখানোর জন্য লোগোর চারপাশে অতিরিক্ত খালি জায়গা ছাড়তে হবে যাতে এর প্রভাব ও দৃশ্যমানতাতে কোনও প্রভাব না পড়ে। আমাদের লোগোর চারপাশে আপনি যত বেশি খালি জায়গা রাখবেন, তত ভালভাবে সেটি দর্শকদের দৃষ্টিগোচর হবে।

আইকনের উচ্চতা যতখানি, মোটামুটিভাবে তার সমান বা তার চেয়ে বেশি খালি জায়গা আপনাকে লোগোর চারপাশে ছাড়তে হবে।

হালকা ব্যাকগ্রাউন্ডে ফুল-কালার YouTube লোগো

লোগোর সাইজ

আমরা লোগোকে নির্দিষ্ট সাইজের ভিত্তিতে অপ্টিমাইজ করেছি। আমাদের লোগো ক্রিস্টালের মতো স্বচ্ছ হতে হবে এবং এটি দেখতে হবে যাতে লোগোর বর্ণ সব জায়গা থেকে সহজেই পড়তে পারা যায়, তা সে ছোট স্মার্টফোন বা কোনও অ্যারেনাতে লাগানো বিরাট স্ক্রিন, যেখানে খুশি দেখানো হোক না কেন।

হালকা ব্যাকগ্রাউন্ডে ফুল-কালার YouTube লোগো

ডিজিটাল মাধ্যমে দেখানো আইকনের ন্যূনতম উচ্চতা হতে হবে: ২০ডিপি

হালকা ব্যাকগ্রাউন্ডে ফুল-কালার YouTube লোগো

ন্যূনতম প্রিন্ট উচ্চতা: ০.১২৫ ইঞ্চি অথবা ৩.১ মিমি

লোগোটি নিয়ে কি কি করা যাবে না

YouTube লোগো এমন একটি প্রতীক যা সবাই চেনেন, তাই এটিতে কখনও কোনও পরিবর্তন করা যাবে না।

YouTube লোগোটি কিভাবে ব্যবহার করা যাবে না, তার কয়েকটি উদাহরণ দেখুন।

আপনি কী কী করতে পারবেন নাআপনি কী কী করতে পারবেন না

  • আইকনটিকে "YouTube" কথাটি অথবা তার অক্ষরগুলির থেকে আরও দূরে রাখুন
  • লাল, প্রায় কালো এবং সাদা ছাড়া অন্য যেকোনও রঙ ব্যবহার করা
  • "YouTube" শব্দটির জন্য অন্য কোনও টাইপফেস ব্যবহার করা
  • ড্রপ শ্যাডোর মতো কোনও ভিজ্যুয়াল এফেক্ট যোগ করা
  • কোনওভাবে "YouTube" শব্দটি পরিবর্তন করা বা অন্য শব্দ ব্যবহার করা
  • লোগোর আকার পরিবর্তন করা
  • লোগোটি কোনও বাক্যের অংশ অথবা বাক্যে ব্যবহার করা
YouTube লোগো ব্যবহারের সময় সাধারণত হয়ে থাকা কয়েকটি ভুল

একরঙা ব্যাকগ্রাউন্ডে লোগোর ব্যবহার

বিভিন্ন একরঙা ব্যাকগ্রাউন্ডে YouTube লোগোর ব্যবহারের কয়েকটি নমুনা এখানে দেখানো হল। প্রায় কালো ফুল-কালার লোগোটি ৪০% ধূসরের চেয়ে হালকা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে হবে। অপর দিকে সাদা ফুল-কালার লোগোটি ৫০% ধূসরের চেয়ে গাঢ় ব্যাকগ্রাউন্ডের জন্য ভাল।

একরঙা ব্যাকগ্রাউন্ডে YouTube লোগো

ফুল-কালার লোগো

ফুল-কালার লোগোটি দুটি রঙের হয়, প্রায় কালো এবং সাদা - তবে আইকনের ত্রিভুজটি সবসময় সাদা হতে হবে।

হালকা ব্যাকগ্রাউন্ডে প্রায় কালো ফুল-কালার লোগোটি ব্যবহার করুন। গাঢ় ব্যাকগ্রাউন্ডে সাদা ফুল-কালার লোগোটি ব্যবহার করুন।

ফুল-কালার ব্যাকগ্রাউন্ডে ফুল-কালার YouTube লোগো

একরঙা লোগো

ব্যাকগ্রাউন্ডের কোনও রঙের জন্য যদি ফুল-কালার লোগোটি দেখতে অসুবিধা হয়, তাহলে একরঙা লোগো ব্যবহার করতে হবে।

প্রায় কালো (#282828) একরঙা লোগোটিতে আইকনের মধ্যে সাদা ত্রিভুজ রয়েছে। এটি হালকা শেডের রঙিন ছবির উপরে ব্যবহার করা ভাল।

সাদা (#FFFFFF) একরঙা লোগোতে যে ত্রিভুজটি রয়েছে সেটির মাঝখানটি ফাঁকা। এটি গাঢ় শেডের রঙিন ছবিতে ব্যবহার করা উচিত।

ধূসর গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডে YouTube লোগো

YouTube আইকনটির ব্যবহার

আমাদের আইকন

আমাদের আইকন এমন একটি প্রতীক যা বিভিন্নভাবে ব্যবহার করা যায়, এবং এটি একটি কল-টু-অ্যাকশন ও আমাদের লোগোর একটি সংক্ষিপ্ত ভার্সন হিসাবে কাজ করে। লোগোটি যদি ২৪dp তে দেখানোর মতো পর্যাপ্ত ফাঁকা জায়গা না থাকে, তাহলে YouTube আইকনটি ব্যবহার করুন।

YouTube আইকন, ফুল-কালার

লোগোর চারপাশে খালি জায়গা

সাইটের পৃষ্ঠাতে থাকা ছবি, টেক্সট বা অন্যান্য গ্রাফিক্সের থেকে আলাদা করে দেখানোর জন্য লোগো আইকনের চারপাশে অতিরিক্ত খালি জায়গা ছাড়তে হবে যাতে এর প্রভাব ও দৃশ্যমানতাতে কোনও প্রভাব না পড়ে। লোগো আইকনের চারপাশে আপনি যত বেশি খালি জায়গা রাখবেন, তত ভালভাবে সেটি দর্শকদের দৃষ্টিগোচর হবে।

আইকনের উচ্চতা যতখানি, মোটামুটিভাবে তার সমান বা তার চেয়ে বেশি খালি জায়গা আপনাকে লোগোর আইকনের চারপাশে ছাড়তে হবে।

গাঢ় ব্যাকগ্রাউন্ডে হালকা শেডের সাদা YouTube লোগো

লোগোর সাইজ

আমরা লোগো আইকনকে নির্দিষ্ট সাইজের ভিত্তিতে অপ্টিমাইজ করেছি। আমাদের লোগো আইকন ক্রিস্টালের মতো স্বচ্ছ হতে হবে এবং এটি দেখতে হবে যাতে এর বর্ণ সব জায়গা থেকে সহজেই পড়া যায়, তা সে ছোট স্মার্টফোন বা কোনও অ্যারেনাতে লাগানো বিরাট স্ক্রিন, যেখানে খুশি দেখানো হোক না কেন।

হালকা ব্যাকগ্রাউন্ড ফুল-কালার YouTube আইকন

ডিজিটাল মাধ্যমে দেখানো আইকনের ন্যূনতম উচ্চতা হতে হবে: ২০ডিপি

হালকা ব্যাকগ্রাউন্ড ফুল-কালার YouTube আইকন

ন্যূনতম প্রিন্ট উচ্চতা: ০.১২৫ ইঞ্চি অথবা ৩.১ মিমি

আইকনটি নিয়ে কি কি করা যাবে না

YouTube আইকনটিতে কোনও পরিবর্তন করা যাবে না।

আইকনটি কিভাবে ব্যবহার করা যাবে না, তার কয়েকটি উদাহরণ দেখুন।

আপনি কী কী করতে পারবেন নাআপনি কী কী করতে পারবেন না

  • আইকনটি পাশাপাশি বা উপরে-নিচে প্রসারিত করা
  • ত্রিভুজটির কোণ অথবা আয়তন পরিবর্তন করা
  • লাল, প্রায় কালো এবং সাদা ছাড়া অন্য রঙ ব্যবহার করা
  • আইকনটি ঘোরানো
  • কোনও স্পেশাল এফেক্ট যোগ করা
  • আইকনে কোনও প্যাটার্ন অথবা ছবি যোগ করা
  • ত্রিভুজটির বদলে অন্য আকার বা আইকন ব্যবহার করা
  • ত্রিভুজটির জায়গায় কোনও শব্দ বসানো
  • আয়তক্ষেত্রটির আকার পরিবর্তন করা
YouTube আইকন ব্যবহার করার সময় যে ভুলগুলি সাধারণত হয়ে থাকে

সোশ্যাল মিডিয়াতে আইকনটির ব্যবহার

YouTube আইকনটি শুধুমাত্র তখনই সোশ্যাল মিডিয়া সম্পদে ব্যবহার করা যায় যখন সেটি কোনও YouTube চ্যানেলের সাথে লিঙ্ক করা থাকে।

গুরুত্বপূর্ণ: যখন গন্তব্য URL কোনও YouTube চ্যানেল, একমাত্র তখনই কোনও লোগো অথবা আইকন লিঙ্ক হিসাবে ব্যবহার করা যায়।

সোশ্যাল মিডিয়ার শেয়ার বারে YouTube আইকনের ব্যবহার

প্রাসঙ্গিক YouTube সামাজিক মিডিয়ার আইকন

নানান রঙে YouTube

YouTube ব্র্যান্ডের উপাদান ব্যবহার করতে হলে বিশেষ অনুমোদনের প্রয়োজন এবং সেই সংক্রান্ত অনুরোধ পর্যালোচনা করতে ব্র্যান্ড ব্যবহার করার জন্য অনুরোধের ফর্মে ইংরেজিতে আবেদন করতে হবে। ইংরেজি ছাড়া অন্য কোনও ভাষায় অনুরোধের জন্য আপনার YouTube পার্টনারের সাথে যোগাযোগ করুন। ট্রেডমার্কের অপব্যবহার হলে YouTube আপত্তি জানাতে এবং যেকোনও সময়ে আইনি অধিকার প্রয়োগ করতে পারে।

ব্র্যান্ড ব্যবহার করার জন্য অনুরোধের ফর্ম ভরুন

অংশীদার এবং বিজ্ঞাপনদাতা

আপনি আপনার YouTube চ্যানেল বা কন্টেন্টের প্রচার করতে চান, এবং আমরাও আপনাকে সাহায্য করতে চাই। লোগো ও আইকন ব্যবহারের নির্দেশিকা এবং নিচে উল্লেখ করা নির্দেশগুলি মেনে চললে আপনি YouTube এর নাম, লোগো এবং আইকন ব্যবহার করতে পারেন।

অবশ্যই করবেন

  • YouTube ব্র্যান্ডের যে কোনও উপাদান যতবার ব্যবহার করবেন, ততবার YouTube এর অনুমোদন নিতে হবে
  • YouTube ব্র্যান্ডের সমস্ত নির্দেশিকা অনুসরণ করুন
  • চ্যানেলের ছবিতে YouTube লোগোটি বারবার ব্যবহার করবেন না
  • যে লোগোগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি আপ-টু-ডেট আছে কিনা দেখে নিন
  • সোশ্যাল আইকন লাইন-আপে YouTube আইকনটি ব্যবহার করা
  • আপনার চ্যানেলের সাথে লিঙ্ক করা অথবা সেখানে ট্রাফিক আনার সময় চ্যানেলের প্রচারের জন্য স্ট্যান্ডার্ড লোগো ব্যবহার করুন

করবেন না

  • YouTube এর বাইরের সাইটগুলিতে নিয়ে যাওয়ার জন্য লোগো বা ব্র্যান্ডের উপাদান ব্যবহার করা
  • অনুপাত এবং অবস্থান পরিবর্তন, প্রসারিত ও সংক্ষিপ্ত করা, রঙ বা টাইপফেসের পরিবর্তন, উল্টে দেওয়া অথবা ঘোরানো, বা এফেক্ট যোগ করা সহ যেকোনও ভাবে লোগো, আইকন, বা ব্র্যান্ডের অন্যান্য উপাদান পরিবর্তন করা
  • ফুল-কালার লোগোটি লাল ব্যাকগ্রাউন্ডে রাখা (স্পষ্টভাবে দেখা যাবে না বলে)
  • লোগো অথবা আইকনটি আংশিকভাবে ঢেকে দেওয়া
  • লোগো অথবা আইকনের মধ্যে কোনও ছবি রাখা

YouTube ব্র্যান্ডিং এর সঠিক এবং ভুল ব্যবহারের কিছু উদাহরণ এখানে দেওয়া হল:

ইনলাইনে অন্যান্য সামাজিক মিডিয়ার আইকনের সাথে YouTube লোগোর বদলে YouTube আইকনটি ব্যবহার করা ভাল।

অবশ্যই করবেন
করবেন না

সঠিক YouTube লোগো এবং আইকন

অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনি YouTube এর আপডেট করা সঠিক লোগোটিই ব্যবহার করছেন, কোনও আন-অফিসিয়াল বা পুরনো লোগো নয় (সেরকম লোগো প্রচুর সংখ্যায় আছে)। লেটেস্ট লোগোগুলি ডাউনলোড করতে পারেন।

অবশ্যই করবেন
করবেন না

পর্যাপ্ত কনট্রাস্ট না পাওয়ার কারণে স্ট্যান্ডার্ড লোগোটি লাল ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা উচিত নয়। লাল ব্যাকগ্রাউন্ডের উপর একরঙা সাদা লোগোটিই ভাল দেখায়।

অবশ্যই করবেন
করবেন না

ওয়েবসাইটে YouTube লোগোটি এমনিতেই থাকে, তাই চ্যানেলের ছবিতে ফুল-কালার লোগোটি ব্যবহার করার কোনও প্রয়োজন নেই।

অবশ্যই করবেন
করবেন না

তৃতীয় পক্ষের অনুমোদন

  • আপনি মালিক নন, এমন যে কোনও কন্টেন্ট YouTube এ আপলোড করতে হলে সংশ্লিষ্ট সামগ্রীর মালিকদের কাছ থেকে তৃতীয় পক্ষের অনুমোদন নেওয়ার দায়িত্ব আপনার।
  • কোনও প্রচারমূলক সামগ্রী দেখাতে হলে সামগ্রী মালিকের কাছ থেকে যথাযথ তৃতীয় পক্ষের অনুমোদন নিতে হবে।
  • YouTube তার অংশীদারদের হয়ে অনুমতির বিষয়ে মধ্যস্থতা করে না৷ যথাযথ অনুমতির জন্য সরাসরি ছবি বা ভিডিওর মালিকের সাথে যোগাযোগ করুন।
  • YouTube এ আপলোড করে আপনি নিশ্চিত করছেন যে ভিডিও আপলোড করার অধিকার আপনার আছে। যে কোনও সামগ্রী পরিষেবার শর্তাবলী অথবা সম্প্রদায়ের নির্দেশিকা লঙ্ঘন করলে সেটি সাইট থেকে সরিয়ে দেওয়ার অধিকার YouTube এর আছে।

"YouTuber" শব্দটি ব্যবহার করা

ক্রিয়েটরদের জন্য নির্দেশিকা

  • আমাদের ভাললাগে যে অনেক ক্রিয়েটর নিজেকে YouTubers হিসেবে পরিচয় দেন। আমরা শুধু চাই যে “YouTuber” বা “Tuber” শব্দটি শুধু তখনই ব্যবহার করা হোক যখন এমন কারও বিষয়ে বলা হচ্ছে যিনি অরিজিনাল ভিডিও বা মিউজিক কন্টেন্ট তৈরি করে YouTube এ আপলোড করেন।
  • আমরা "YouTuber" শব্দটিকে সাধারণ শব্দ হিসেবেই রাখতে চাই। এভাবে এই শব্দটি সবাই ব্যবহার করতে পারবেন। তাই “YouTuber" শব্দটি ভিডিও সিরিজ, বই এবং প্রোগ্রামের মতো অফিসিয়াল নামে ব্যবহার অথবা যে শব্দের মধ্যে এই শব্দটি রয়েছে সেটি দিয়ে ডোমেন, চ্যানেলের নাম বা ট্রেডমার্ক রেজিস্টার করবেন না। এটি আমাদেরকে সম্পূর্ণ ক্রিয়েটর কমিউনিটির জন্য YouTube ট্রেডমার্ক রক্ষা করতে সাহায্য করবে।

বিজ্ঞাপনদাতাদের জন্য নির্দেশিকা

  • “YouTuber” বা “Tuber” শুধু তখনই ব্যবহার করা উচিত যখন এমন কারও বিষয়ে বলা হচ্ছে যিনি অরিজিনাল ভিডিও বা মিউজিক কন্টেন্ট তৈরি করে YouTube এ আপলোড করেন। যারা অন্যান্য ভিডিও প্ল্যাটফর্মে শুধুমাত্র কন্টেন্ট আপলোড করেন তাদেরকে "YouTuber” বলা ঠিক নয়।
  • আমরা যাতে নিশ্চিত হতে পারি যে "YouTuber" শুধুমাত্র সাধারণভাবে ব্যবহার করা হয়, তাই আমরা তৃতীয় পক্ষদেরকে "YouTuber" শব্দটি ভিডিও সিরিজ, বই এবং প্রোগ্রামের মতো অফিসিয়াল নামে ব্যবহার করতে অথবা যে শব্দের মধ্যে এই শব্দটি রয়েছে সেটি দিয়ে ডোমেন, চ্যানেলের নাম বা ট্রেডমার্ক রেজিস্টার করতে বারণ করি। এটি আমাদের এবং কমিউনিটির জন্য YouTube ট্রেডমার্ক রক্ষা করতে সাহায্য করবে।
  • যদিও YouTube ক্রিয়েটররা “Tuber” শব্দটি সাধারণভাবে ব্যবহার করতে পারেন, এটি বিজ্ঞাপনদাতাদের ব্যবহার করা বারণ।

YouTube ব্র্যান্ডের উপাদান ব্যবহার করতে হলে বিশেষ অনুমোদনের প্রয়োজন এবং সেই সংক্রান্ত অনুরোধ পর্যালোচনা করতে ব্র্যান্ড ব্যবহার করার জন্য অনুরোধের ফর্মে ইংরেজিতে আবেদন করতে হবে। ইংরেজি ছাড়া অন্য কোনও ভাষায় অনুরোধের জন্য আপনার YouTube পার্টনারের সাথে যোগাযোগ করুন। ট্রেডমার্কের অপব্যবহার হলে YouTube আপত্তি জানাতে এবং যেকোনও সময়ে আইনি অধিকার প্রয়োগ করতে পারে।

ব্র্যান্ড ব্যবহার করার জন্য অনুরোধের ফর্ম ভরুন

বিনোদন এবং মিডিয়া

যে কোনও মিডিয়ায় (ভিডিও, টিভি শো, সিনেমা, সংবাদপত্র ইত্যাদি) YouTube ব্র্যান্ডটি দেখাতে চাইলে অনুগ্রহ করে নির্দেশিকা পড়ে নিন৷

ব্র্যান্ড ব্যবহার করার অনুমোদন

আপনি যদি বিনোদন এবং মিডিয়া জগতের সাথে যুক্ত হন, তাহলে যে সমস্ত প্রোডাক্টের প্লেসমেন্টে (টিভি, মিউজিক ভিডিও, সিনেমা, বই সহ) কোনও মিডিয়াতে YouTube এর লোগো, আইকন অথবা UI এর উপাদান (যেমন বোতাম, পৃষ্ঠা, মোবাইল স্ক্রিনশট ইত্যাদি) দেখাবেন, তার সবগুলি YouTube এর দ্বারা অনুমোদিত হতে হবে। অনুগ্রহ করে লোগো ব্যবহারের নির্দেশিকা এবং নিচে উল্লেখ করা নির্দেশগুলি পালন করুন, তার পরে ব্র্যান্ড ব্যবহার করার জন্য অনুরোধের ফর্মটি ইংরেজিতে ভর্তি করে জমা দিন। যদি সেই পণ্যটি অনেক দর্শক দেখেন, তাহলে আপনাকে Google Inc. রিলিজ ফর্মে সই করতে হতে পারে।

গুরুত্বপূর্ণ: আপনি যদি সংবাদমাধ্যমের সদস্য হন তাহলে রিভিউয়ের অনুরোধ করতে আপনাকে ব্র্যান্ড ব্যবহার করার জন্য অনুরোধের ফর্ম জমা দিতে হবে না। অনুগ্রহ করে নিবন্ধটি পড়ে নিন। তার পরে আপনি আপনার ব্যবহারের জন্য YouTube এর লোগো অথবা আইকন ডাউনলোড করতে পারেন।

একটি Google অনুমতি ফর্ম পূরণ করুন

আপনার পণ্যের প্লেসমেন্টের অনুরোধ জমা দেওয়ার আগে এই বিষয়গুলি একবার দেখে নিন

  1. পণ্যের প্লেসমেন্টের ফলে YouTube ব্র্যান্ডের সুনাম বাড়বে অথবা অপরিবর্তিত থাকবে।
  2. পণ্যের প্লেসমেন্টের জন্য তৈরি করা কোনও ভিডিও YouTube সম্প্রদায়ের নির্দেশিকা লঙ্ঘন করছে না এবং YouTube ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন করবে না।
  3. প্রোডাক্টের প্লেসমেন্টের জন্য পর্যাপ্ত তথ্য আপনি আপনার অনুরোধের সাথে জমা দিতে পারেন। এর জন্য আপনাকে একটি PDF ফাইল জমা দিতে হবে, যাতে থাকবে YouTube লোগো অথবা YouTube ইন্টারফেসের কপি, স্ক্রিপ্টের অংশ, প্রোডাকশনের বিষয়ে এক নজরে পড়ে নেওয়ার মত তথ্য, প্রোডাকশন কোম্পানির নাম, প্রোডাকশনের নাম, এবং অভিনেতা বা পরিচালকের নামের মতো অন্যান্য অতিরিক্ত তথ্য। এই তথ্য দেখে আমরা বুঝতে পারব প্রোডাকশনটি হোস্ট করলে YouTube এর সুনাম অক্ষুণ্ণ থাকবে কিনা।

তৃতীয় পক্ষের অনুমোদন

  • সাইটে থাকা তৃতীয় পক্ষের সামগ্রীর অধিকার YouTube এর নেই। আপনার পণ্যের প্লেসমেন্টে অন্য কোনও ব্যবহারকারী অথবা অংশীদারের দেখানো হলে তার জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়ার দায়িত্ব আপনার।
  • YouTube তার অংশীদারদের হয়ে অনুমতির বিষয়ে মধ্যস্থতা করে না৷ যথাযথ অনুমতির জন্য সরাসরি ছবি বা ভিডিওর মালিকের সাথে যোগাযোগ করুন।
  • YouTube এ আপলোড করে আপনি জানাচ্ছেন যে আপলোড করার অধিকার আপনার আছে। যে কোনও কন্টেন্ট পরিষেবার শর্তাবলী অথবা সম্প্রদায়ের নির্দেশিকা লঙ্ঘন করলে সেটি সাইট থেকে সরিয়ে দেওয়ার অধিকার YouTube এর আছে।
  • সমস্ত তথ্য এবং উপাদান তৈরি হয়ে গেলে ব্র্যান্ড ব্যবহার করার জন্য অনুরোধের ফর্মটি ইংরেজিতে ভর্তি করে পর্যালোচনার জন্য অনুরোধ জমা দিন। একটি উত্তরের জন্য এক সপ্তাহ পর্যন্ত অনুমতি দিন। ইংরেজি ছাড়া অন্য কোনও ভাষায় অনুরোধের জন্য আপনার YouTube অংশীদারের সাথে যোগাযোগ করুন। ট্রেডমার্কের অপব্যবহার হলে YouTube আপত্তি জানাতে এবং যে কোনও সময়ে আইনি অধিকার প্রয়োগ করতে পারে।

YouTube ব্র্যান্ডের উপাদান ব্যবহার করতে হলে বিশেষ অনুমোদনের প্রয়োজন এবং সেই সংক্রান্ত অনুরোধ পর্যালোচনা করতে ব্র্যান্ড ব্যবহার করার জন্য অনুরোধের ফর্মে ইংরেজিতে আবেদন করতে হবে। ইংরেজি ছাড়া অন্য কোনও ভাষায় অনুরোধের জন্য আপনার YouTube পার্টনারের সাথে যোগাযোগ করুন। ট্রেডমার্কের অপব্যবহার হলে YouTube আপত্তি জানাতে এবং যেকোনও সময়ে আইনি অধিকার প্রয়োগ করতে পারে।

একটি Google অনুমতি ফর্ম পূরণ করুন

API ডেভেলপার

YouTube API ব্যবহার করে আপনি আপনার অ্যাপ্লিকেশন বা ডিভাইসে YouTube এর সমস্ত অপারেশন করতে পারেন। নির্দেশিকা বুঝে নিতে এবং আপনার অ্যাপ্লিকেশন, ডিভাইস, বা বিপণন উপাদানগুলিতে YouTube ব্র্যান্ডিং যোগ করার জন্য নিচের সাইটে গিয়ে প্রয়োজনীয় সামগ্রী ডাউনলোড করুন।

YouTube API ডেভেলপারের ব্র্যান্ডিং নির্দেশিকা দেখুন

ডিভাইসের অংশীদার

YouTube ব্র্যান্ডটি ব্যবহার করার জন্য অনুমোদন পেতে অনুগ্রহ করে ব্র্যান্ড ব্যবহার করার জন্য অনুরোধের ফর্মে ইংরেজিতে আবেদন করুন। উত্তরের জন্য এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন। ট্রেডমার্কের অপব্যবহার হলে YouTube আপত্তি জানাতে এবং যেকোনও সময়ে আইনি অধিকার প্রয়োগ করতে পারে। আপনার ডিভাইসে YouTube এবং YouTube ব্র্যান্ড ব্যবহার করতে হলে YouTube এর তরফ থেকে একটি আলাদা লিখিত অনুমতির প্রয়োজন। ডিভাইসটি এই চুক্তির অন্তর্গত YouTube সার্টিফিকেশনের যোগ্যতামান পেরোতে পারলে তবেই এই অনুমতি দেওয়া হয়।

ব্র্যান্ড ব্যবহার করার জন্য অনুরোধের ফর্ম ভরুন